সর্বশেষ:

ধুনটে মোবাইল কোর্টে তিন মাদকসেবীকে কারাদণ্ড - »

ধুনটে মোবাইল কোর্টে তিন মাদকসেবীকে কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের দ্বিতীয় ক্যাম্পাসে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে তিন ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ধৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযানে ধরা পড়েন।

ইউএনও খ্রিস্টফার হিমেল রিছিল জানান, “মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত চলবে।জনস্বার্থে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সর্বশেষ সংবাদ