সর্বশেষ:

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার - »

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগে করা মামলায় সাইদুর রহমান (৪৪) নামে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাইদুর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের হাবিবুর রহমান সরকারের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি।
জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে ২৬ জানুয়ারী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ