সর্বশেষ:

ধুনটে ছয় মাসে ২০ আত্মহত্যা, উদ্বিগ্ন এলাকাবাসী - »

ধুনটে ছয় মাসে ২০ আত্মহত্যা, উদ্বিগ্ন এলাকাবাসী

ধুনট উপজেলায় দাম্পত্য কলহ, সংসারের অভাব-অনটন, পরকীয়া ও পছন্দমতো বিয়ে না হওয়া, আত্মবিশ্লেষণের ঘাটতির কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। এ উপজেলায় গত ছয় মাসে ২০ জন আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক হারে আত্মহনন বৃদ্ধি পাওয়ায় অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার থানা সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত থানায় ২০টি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১০ নারী ও ১০ পুরুষ রয়েছে। তাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া আফরিন বলেন, ‘পারিবারিক কলহের জেরে কারো ওপর জোর করে বলপ্রয়োগ করা হলে, তখন সে অতিরিক্ত চাপে ভেঙে পড়ে। গভীর হতাশায় মানুষ যখন জীবনের মূল্য খুঁজে পায় না। কিংবা অভাবগ্রস্ত হয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হলে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পারিবারিক সম্পর্কগুলোর পারস্পরিক অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছে।’

সর্বশেষ সংবাদ