সর্বশেষ:

ধুনটে ট্রাকের ধাক্কায় শিশু নিহত - »

ধুনটে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তুবা খাতুন। রোববার (৩ আগস্ট) সকাল ৮টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুবা খাতুন ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের বাসিন্দা শাহ আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তুবা বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ