সর্বশেষ:

ধুনটে মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও যুব সমাবেশ - »

ধুনটে মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও যুব সমাবেশ

ধুনট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ মাদক, সন্ত্রাস, আত্মহত্যা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং শান্তি শৃঙ্খলা উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৮ আগষ্ট)  সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে ।

বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড.আব্দুল মজিদ প্রামানিক, বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহা: জিললুর রহমান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন ।

চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল, উদ্যোক্তা রবিউল হাসান,আনোয়ার হোসেন, মঞ্জুসহ যুবক-যুবতীগণ উপস্থিত ছিলেন।

 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন-২০২৫ তারুণ্যের উৎসব যুবক -যুবতীদের নিয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সংবাদ